IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪

ধূমকেতু নিউজ ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির সুলাওসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎস মাজনে শহরের উত্তর-পূর্বের ৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি।

ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে।

প্রাথমিকভাবে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পে মাজনিতে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এছাড়া মামুজুর আশপাশ এলাকায় ৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর সহস্রাধিক বাসিন্দা নিরাপদ আশ্রয় খুঁজতে বাসা থেকে পালিয়ে যায়।

প্রসঙ্গত, ২০১৮ সালে সুলাওসির পালু শহরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই আঘাত হানে সুনামি। এতে ১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31