IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিতবাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহানগোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনরাজশাহীতে বিএসটিআই’র আদালতে লাইভ বেকারীর জরিমানা‘চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা’
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারী

বাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারী

ধূমকেতু প্রতিবেদক,​বাগমারা : জাতীয় সংসদের অধিবেশনে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বাগমারা আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুল বারী তাঁর নির্বাচনী এলাকার ফকিন্নী নদীসহ দেশের নদী-নালা বেহাত ও দূষণের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন।

​গতকাল অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ডাক্তার আব্দুল বারী বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও আজ দেশের নদীগুলোর অবস্থা অত্যন্ত করুণ। নদীতে পানি নেই, প্রাণ নেই, সর্বত্র চর পড়ে গেছে। ডিসি, ইউএনও এবং ভূমি কমিশনার থাকা সত্ত্বেও কোন অদৃশ্য কারণে নদীর দুই ধার বেদখল হয়ে যাচ্ছে, তা আমাদের জানা নেই।

​নিজ নির্বাচনী এলাকা বাগমারার উদাহরণ টেনে তিনি বলেন, আমার এলাকা বাগমারার ওপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী ফকিন্নী নদীটিও আজ ভরাট হয়ে গেছে। এর দুই ধার বেদখল হয়ে পড়েছে এবং বর্তমানে এতে পানির কোনো প্রবাহ নেই।

​নদী দূষণের তীব্রতা উল্লেখ করে এমপি আরও বলেন, বাগমারার একটি প্রথম শ্রেণীর পৌরসভা (ভবানীগঞ্জ পৌরসভা)। কিন্তু এখানে কোনো ডাম্পিং স্টেশন বা নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান না থাকায়, পৌরসভার সমস্ত বর্জ্য এনে এই ফকিন্নী নদীতে ফেলা হচ্ছে। এর ফলে নদীর যে সামান্য পানি অবশিষ্ট আছে, তাও মারাত্মকভাবে দূষিত হয়ে এলাকায় বিভিন্ন রোগবালাই ছড়াচ্ছে।

​বক্তব্যের শেষ অংশে তিনি সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন মেগা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের মতো প্রায় ৩৬ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, যা সম্পন্ন হতে আট বছর সময় লাগবে। মাননীয় মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ে দুর্নীতি রোধে ব্যবস্থা নেওয়ার যে আশ্বাস দিয়েছেন, আমরা তা স্বাগত জানাই।

​তবে মাঠ পর্যায়ে নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে এবং মন্ত্রণালয়ের কার্যকর সংস্কারের পক্ষে প্রতীকী প্রতিবাদ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ৪০০ টাকা হ্রাসের ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031