ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোর পৌর সভার ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বেলপুকুরিয়া গ্রামে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তানোর সভা নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী মেয়র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান।
তানোর পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান।
বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল খান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, তানোর পৌর যুবদল সাবেক সভাপতি এমদাদুল হক, ওবাইদুর রহমান, তোফাজ্জুল হোসেন তোফা প্রমুখ।
কর্মীসভায় বক্তারা, ধানের শীষ প্রতিকের মেযর প্রার্থী মিজানুর রহমান মিজানকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিজয় ঘটিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের প্রতি উদার্থ আহবান জানান।


