IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ ( টিভিইটি) এর সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল তিন’টায় ডা. কাইছার রহমান অডিটোরিয়ামে (রা.মে. ক) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন।
সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম মাসুদুর রহমান সহ অন্যরা।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনু্বি়ভাগ) উবায়দুল হক। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।কারিগরি শিক্ষা অধিদপ্তরের রাজশাহীর আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

সেমিনারে বিভিন্ন জেলা থেকে স্কুল, কলেজ-মাদ্রাসার, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ঈমাম, সংবাদকর্মী সহ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে অংশীজনদের সরাসরি নানা প্রশ্নের জবাব দেন কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বক্তারা উল্লেখ করেন, দক্ষতা অর্জনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। উন্নত বিশ্বে কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব।

বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা প্রদান করছে। সেমিনার থেকে তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষা গ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী ফারুক রেজা ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ