IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> ভবানীগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

ভবানীগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। বড় দুই দল বাংলাদেশ আ’লীগ ও জাতীয়তাবাদী বিএনপি’র একক প্রার্থী ছাড়াও স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করছেন আরো দুইজন প্রার্থী। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ। নির্বাচনে ভোটারদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে চলেছেন। শীতকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটাররা। পুরুষের সাথে পাল্লা দিয়ে নারী ভোটারদের উপস্থিতিও সন্তোষ জনক।

কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় অনুষ্ঠিত হচ্ছে পৌরসভার নির্বাচন। চলমান পৌরসভার নির্বাচনে যেন কোর প্রকার আইন শৃংখলার অবনতি না ঘটে সে ব্যাপারে তৎপর রয়েছে আইন শৃংখালায় নিয়োজিত বাহিনীরা। এছাড়াও পৌর এলাকায় সর্বায় আইন শৃংখলায় নিয়োজিত বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উক্ত নির্বাচনে দলীয় একক মনোনয়ন পেয়ে ভোট যুদ্ধে লড়ছেন ক্ষমতাসীন আ’লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল (নৌকা), জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী আব্দুর রাজ্জাক প্রাং (ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছেন, মামুনুর রশীদ মামুন (জগ) ও আরেক স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) প্রতিক নিয়ে কামাল হোসেন। কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠ থাকবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তাফা।

এ বছর ভবানীগঞ্জ পৌরসভায় ১৪ হাজার ৪০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া এই পৌরসভায় সংরক্ষিত ৩টি আসনে ১৩ জন এবং সাধারন কাউন্সিলরের ৯টি পদে ৩০ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31