IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনের কল্যাণ তহবিল থেকে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলা ক্লাব, প্রতিটি ওয়ার্ডে খেলা মাঠ তৈরি, সড়ক নেটওয়ার্ক প্রশস্তকরণ সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী এক বছরে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। আমি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী হতে চাই। এ সময় রাসিক প্রশাসক শ্রমিকদের কল্যানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ইমারত নির্মাণ শ্রমিকেরা দেশের উন্নয়নের অন্যতম প্রধান কারিগর। আপনাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠছে আমাদের বহুতল ভবন ও আধুনিক নগর। তাদের কল্যানে মহতি উদ্যোগ গ্রহণ করায় আমি ইনসাব, রাজশাহী জেলা কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং একটি মর্যাদাপূর্ণ শ্রমবান্ধব সমাজ গঠনে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মুকুল।সঞ্চালনা করেন ইনসাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

উল্লেখ্য, মৃত্যুজনিত কারণে ইনসাবের সদস্য এক শ্রমিক পরিবারকে সাড়ে ৪ লাখ টাকা অনুদান এবং নিয়মিত সহায়তার অংশ হিসেবে আরেক সদস্যকে ২০ হাজার টাকা অনুদান ইনসবারের কল্যাণ তহবিল থেকে প্রদান করা হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31