IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জুলাই শহীদ তারেক হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজপ্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলনমান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতি
Home >> টপ নিউজ >> শিক্ষা >> প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটি পরিবেশ থাকা উচিত, সেখানে শিক্ষার্থীদের স্বার্থ সংগ্রহ থাকতে হবে। শিক্ষার্থীদের বক্তব্য শুনতে পারলে ভাল হতো। কারণ তাদের কথা তাদেরই বলতে দেয়া উচিৎ। তিনি বলেন, এই পবা-মোহনপুরে বিগত দিনে বিএনপি থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মিজানুর রহমান মিনু, আবু হেনা এবং বর্তমানে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিগত দিনে তারা অনেক কাজ করে গেছেন বলে শনিবার ৮ই আগষ্ট সকাল সাড়ে ১০টায় পাকুড়িয়া মহাবিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা ও ডিজিটাল ল্যাব এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই পবা-মোহনপুর আসনে অন্য দলেরও সংসদ সদস্য ছিলেন। তারা শিক্ষাকে পিছিয়ে নিতে কাজ করে গেছেন। তিনি বলেন, ২০১৩সাল হতে পবা মোহনপুরের জনগণের সাথে সরাসরি মেলামেশা ও তাদের সুখে দুঃখে পাশে আছেন। তিনি ২০১৮ সালের নির্বাচনের সময়ে আওয়ামী সন্ত্রাসীরা অনেক বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করেছে। এখানো অনেককে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়াও অনেকে জেল খেটেছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হিংসা বিদ্বেশ এর বিরুদ্ধে। তিনি সবাইকে নিয়ে দেশ গড়তে চান। এজন্য এখন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন প্রকার দলবাজি করতে চায় না। শুধু দলবাজী নয়, তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতেও দেবেন না বলে সাফ জানিয়ে দেন।

তিনি বলেন, বর্তমান সরকারের যে মেনুফেস্টার রয়েছে। সেখানে ৩১ দফা বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে। সেই মেনুফেস্টার অনুযায়ী শিক্ষা খাতকে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষা নিয়ে পঞ্চমবার্ষিকী পরিকল্পনা করেছে সরকার। প্রথম বছর থেকে পর্যায়ক্রমে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি পাবে বলে জানান তিনি। শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানবে, সেজন্য পরিবেশ দিতে হবে। চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার পাশাপাশি গান, নাচ, খেলাধুলা, হাম, নাত, ধর্মীয় জ্ঞান ও কারিগারী শিক্ষা দেয়া হবে, যে বিষয়ে পারদর্শী হবে তাকে সে দিকেই ধাপিত করা হবে বলে উল্লেখ করেন তিনি।

খেলার পরিবেশ তৈরী ও কলেজের বাউন্ডারী দেয়াল করে দেয়ার প্রতিশ্রতি দিয়ে তিনি বলেন, এগুলো পেতে হলে শিক্ষার্থীদের সর্বোচ্চ লেখাপড়ার দিকে নজর দিতে হবে। কারণ এরাই আগামীর ভবিষ্যত। তারা দেশের হাল ধরবে এবং বিদেশেও তারা বাংলাদেশের সুনাম ধরে রাখতে পারবে বলে জানান তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত এবং ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয়। এদিকে প্রধান অতিথি অত্র কলেজে পৌঁছালে সেখানকার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ অভ্যার্থনা জানান। সেইসাথে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।

পাকুড়িয়া মহাবিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম (মুন), সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব এস,এম মতিউর রহমান, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের নেতা মির্জা শওকত, জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, কেশরহাট পৌর বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, বাকশিমইল ইউপি বিএনপি সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, পাকুড়িয়া মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ আসলাম আলী মীর, যুবনেতা নাহিদ পারভেজ হিমু ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ পাকুড়িয়া মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আকবর আলী এবং সার্বিক তত্বাবধানে ছিলেন পাকুড়িয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.এইচ.এম মোজাম্মেল হক খন্দকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031