IMG-LOGO

মঙ্গলবার, ১৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ১৭৪ বাংলাদেশিঅনুমোদনহীন ও নকল আইসক্রিম উৎপাদন-বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানাবাঘায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা,এমপি চাঁদের কঠোর বার্তা দুর্গাপুরে কর্মঘণ্টায় তিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওররুয়েটের উপ-উপাচার্যের সাথে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎনন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায় ৮১ হাজার টাকা জরিমানাসিনেমায় ৫১ বছর পূর্ণ রজনীকান্তেরমানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির যে কোনো দিন রায়মহাদেবপুরে বর্ণিল সাজে সনাতন ধর্মাবলম্বীদের ব্যোম ব্যোম শোভাযাত্রা অনুষ্ঠিতবাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগপুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল দ্রুত চালুর দাবিতে সিংড়ায় মানববন্ধননিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারপোরশায় ব্রাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> বেলজিয়ামে ভয়াবহ দাবানল, জার্মান সীমান্তে সতর্কতা

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, জার্মান সীমান্তে সতর্কতা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বেলজিয়ামে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। আগুন ইতোমধ্যে প্রায় ৩ হাজার হেক্টর বনভূমি ও প্রাকৃতিক এলাকা পুড়িয়ে দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলটি এখন জার্মান সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ডাচ হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

এদিকে জার্মানির সীমান্তবর্তী শহর মনশাও রোববার (১৬ আগস্ট) সীমান্তের কাছাকাছি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন জার্মান ভূখণ্ডে পৌঁছানোর আশঙ্কা কম হলেও ব্যাপক ধোঁয়ায় বায়ুদূষণ হতে পারে।

ইউরোপজুড়ে একের পর এক তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। দীর্ঘস্থায়ী তাপ ও বৃষ্টির ঘাটতিতে মাটি ও উদ্ভিদ শুকিয়ে যাওয়ায় বিভিন্ন দেশে দাবানলের ঝুঁকি বেড়েছে।

গ্রিসের সালামিনা দ্বীপে রোববার দাবানলে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া স্পেনের আরাগনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে ফ্রান্স থেকে প্রায় ১০০ দমকলকর্মী পাঠানো হয়েছে। ওই আগুনে ১৬ হাজার ৬০০ হেক্টর এলাকা পুড়ে গেছে।

বেলজিয়ামের পূর্বাঞ্চলের হাই ফেনস প্রকৃতি সংরক্ষণ এলাকায় শুক্রবার থেকে আগুন জ্বলছে। এটি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দমকলকর্মীদের পাশাপাশি প্রতিবেশী জার্মানি ও লুক্সেমবার্গের কর্মীরাও কাজ করছেন। সেনাবাহিনী এবং স্থানীয় কৃষকরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন।

ওয়ালোনিয়া অঞ্চলের প্রশাসনের মুখপাত্র স্টেফানি এরনু জানান, রোববার উদ্ধারকারী দলগুলো জার্মানির দিকে অগ্রসরমান আগুনের সম্মুখভাগ নিয়ন্ত্রণে বিশেষভাবে নজর দেয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের হাত থেকে সরিয়ে নেওয়া কয়েকটি গ্রামের সুরক্ষা-বেষ্টনী এখনো কার্যকর রয়েছে। তবে শনিবার যেসব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল, তাদের আপাতত বাড়ি ফিরতে নিষেধ করা হয়েছে।

ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তথ্য ব্যবস্থার তথ্য অনুযায়ী, এটি বেলজিয়ামে রেকর্ড করা সবচেয়ে বড় দাবানল। ২০১১ সালে যে আগুনে প্রায় ১ হাজার ৪০০ হেক্টর এলাকা পুড়েছিল, এবারের দাবানল তার দ্বিগুণেরও বেশি বিস্তৃত হয়েছে।

দমকল বাহিনীর ক্যাপ্টেন করিম বুয়ারফা জানান, বেলজিয়ামে এত বড় আকারের আগুনের ঘটনা ঘটতে পারে, তা তারা কখনো ভাবেননি।

বেলজিয়ামের অনুরোধের পর ইউরোপীয় ইউনিয়ন শনিবার বিভিন্ন দেশ থেকে তিনটি হেলিকপ্টার ও দুটি পানি ছোড়ার বিমান পাঠিয়ে উদ্ধার তৎপরতায় সহায়তা করেছে।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031