IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত

ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের মতো ভারতকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে আবারও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনৈতিক কর্মকর্তা এই ইঙ্গিত দিয়েছেন।

কদিন আগে মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনেও হুশিয়ারি দিয়ে বলা হয়েছিল, ক্ষেপণাস্ত্র প্রশ্নে নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত।

কর্মকর্তাদের সূত্রে রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রশাসন ভারতকে যে সতর্ক করেছে তার অর্থ হচ্ছে যদি ভারত রাশিয়া থেকে পরিকল্পনা অনুযায়ী এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করে তাহলে তাদেরকে তুরস্কের মতো একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় সম্প্রতি ন্যাটো মিত্র তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

২০০৭ সালে প্রথম রুশ বাহিনীতে এস-৪০০ অন্তর্ভুক্ত হয়। ২০১৪ সালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর সঙ্গে যোগাযোগ করে দিল্লি।

২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রযুক্তি কেনার জন্য পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে ভারত। শুধু ক্ষেপণাস্ত্র নয়, এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান এবং ড্রোনও ধ্বংস করা যাবে।

ট্রাম্প প্রশাসন তখন দিল্লিকে সাফ জানিয়ে দেয়, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ভারত।

এ বছর জানুয়ারির প্রথম সপ্তাহে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর প্রতিবেদনেও নিষেধাজ্ঞার হুশিয়ারি দেওয়া হয়েছে।

রাশিয়া থেকে বিশ্বের উন্নততর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে ২০১৮ সালে চুক্তিতে সম্মত হয় দিল্লি-মস্কো।

চুক্তি অনুযায়ী ২০২১ সালের মধ্যেই এর প্রথম চালান ভারতের হাতে পাওয়ার কথা।

ওয়াশিংটন বলছে, ২০১৭ সালে আমেরিকায় যে সামরিকবিষয়ক আইন পাশ করা হয়েছে তা থেকে নয়াদিল্লি রেহাই পাবে না।

মার্কিন ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ রাশিয়া থেকে সামরিক সরঞ্জামাদি কিনবে তাদেরকে আমেরিকার নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে।

ভারতে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাশিয়া থেকে ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায় সে ব্যাপারে ট্রাম্প প্রশাসন সচেতন রয়েছে। তবে এখন পর্যন্ত ভারত এই ব্যবস্থা রাশিয়া থেকে গ্রহণ করেনি।

যুক্তরাষ্ট্র বলছে, ভারত যদি এই চুক্তি বাতিল করে তবে দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটতে পারে।

মার্কিন দূতাবাসের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা আমাদের সব বন্ধু এবং মিত্রদেশকে রাশিয়ার সঙ্গে লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানাই। কারণ এতে সেসব দেশের নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি বেড়ে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31