IMG-LOGO

শনিবার, ২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারাপুঠিয়ায় নারীকে কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথএমপিওভুক্ত শিক্ষকরা ৭ শর্ত পূরণ না হলে বদলির আবেদন করতে পারবেন নারাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরমির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নন্দীগ্রামে বিএনপির আনন্দ মিছিলতারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে আত্মহত্যাতানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানারায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসীতানোরে সার সঙ্কটে দিশেহারা আমন চাষিরা,বাড়তি দামে অহরহরাতারাতি ব্রণ কমাতে যা করলেন অভিনেত্রী অনন্যা পান্ডেমির্জা ফখরুল আলমগীরকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Home >> রাজশাহী >> টপ নিউজ >> পুঠিয়ায় নারীকে কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

পুঠিয়ায় নারীকে কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় এক নারীকে নিয়মিত উত্ত্যক্ত, কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে পুঠিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া আকতার মেম্বারের মোড় এলাকার ৩০ বছর বয়সী ওই নারীকে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছেন। এছাড়াও তিনি আরো বলেন অভিযুক্তরা তাঁর চলাফেরা লক্ষ্য করে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করেন, অশ্লীল কথা বলেন এবং তাঁর বাড়ির জানালার আশপাশে ঘোরাঘুরি করে উঁকিঝুঁকি দেন। একপর্যায়ে তাঁকে সরাসরি কুপ্রস্তাবও দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ওই প্রস্তাবে রাজি না হলে রাতের আঁধারে জোরপূর্বক ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছ বলে দাবি করেছেন ওই নারী।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার ২০ আগস্ট বিকেল ৪ টার দিকে অভিযুক্ত পাঁচ ব্যক্তি ওই নারীকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আবারও কুপ্রস্তাব দেন। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি প্রত্যক্ষ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নারী বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ডে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় তাঁদের ওপর হামলা, মারধর কিংবা বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন ওই নারী।

উক্ত বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন গত ২০ ২০ আগস্ট থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত চলছে তদন্ত শেষে আইনের ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী নারীর নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান, নিরাপত্তা জনিত কোন সমস্যা বা জটিলতা থাকে তাহলে আমরা সেই স্থানে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031