ধূমকেতু প্রতিবেদক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভার আয়োজন করেন রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ।
বৃহস্পতিবার ২৭শে আগস্ট দুপুর ২ টাই শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হলরুমে আলচারিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক নাজমা রহমান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিরাজ আহমেদ ।
আরোও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ.কামনা রানী,সহকারী অধ্যক্ষ তুহিনা পারভিন ইলা,সহকারী অধ্যক্ষ ফাতেমা জহুরা দোলনসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন
আলাপচারিতার মাঝে মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠান শেষে সঙ্গীত ও নিত্যের বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার প্রদান করা হয় ।



