IMG-LOGO

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালনিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্যসিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি -আনু এমপিনিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যুকালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে চারঘাটের ঐতিহ্যবাহী খয়ের শিল্প‘অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না’জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় বিএনপির ৪৮ বছরের সূচনাবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে দলের চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছারাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকবাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরুবাঘায় প্রতিবন্ধীর চুরি যাওয়া অটোভ্যান উদ্ধার গ্রেফতার-১তানোরে ব্যবসায়ীকে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার-৪
Home >> প্রবাস >> লিড নিউজ >> নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : নেপাল ও চীনে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে এখনো ৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নিখোঁজদের সন্ধানে নেপালে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও উদ্ধারকারীদের সাহসিকতা এবং স্বজনদের অপেক্ষার হৃদয়বিদারক নানা ঘটনা সামনে আসছে।

বন্যায় নিখোঁজ হয়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মনীষা মাগারকে মৃত বলে ধরে নিয়েছিল তার পরিবার। পরে শিশুটিকে উদ্ধারের ভিডিও ফুটেজ দেখতে পান তার বাবা-মা। এতে তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়।

এদিকে নিখোঁজদের মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিন নদীর পানিতে থাকার কারণে অনেক মরদেহের অবস্থা এতটাই নাজুক যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ফলে শত শত অজ্ঞাত মরদেহ গণকবরস্থানে দাফন করছে কর্তৃপক্ষ।

নিখোঁজ বিদেশিদের স্বজনরাও তাদের প্রিয়জনের সন্ধানে নেপালে ছুটে এসেছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে প্রায় ৮০ জন মার্কিন নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এক মার্কিন চিকিৎসক তার নিখোঁজ বাবা-মায়ের সন্ধানে নেপালে এসেছেন।

তিনি বলেন, তার আশা বন্যার সতর্কসংকেত ও সাইরেন শুনে তার বাবা-মা হয়তো গাড়িতে করে অথবা দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেছিলেন।

ভয়াবহ এই দুর্যোগের পরও দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন নেপালি ও আন্তর্জাতিক উদ্ধারকারীরা। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুঁজতে বিভিন্ন এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031