IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় টাপেন্ডাডল ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তারনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেরপত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিতবিসর্জনের ঘাট দখলের অভিযোগ, মান্দায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্য
Home >> শিক্ষা >> টপ নিউজ >> নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেরপত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেরপত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : সৃজনশীল লেখনী, সাংবাদিকতা ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া সোসাইটি ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা আবুজার এবং বিভাগীয় প্রধান ড. জান্নাতুল জাহান।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ায় সৃজনশীলতা ও দক্ষতা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি ইতিবাচক ও তথ্যনির্ভর কনটেন্ট তৈরিতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা লেখনী ও ভিডিও নির্মাণের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন। ‘পত্রকথা’ প্রতিযোগিতায় বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে লেখনী এবং ‘রিলস’ প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে নানা বিষয় সৃজনশীলভাবে উপস্থাপন করেন তারা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সাংবাদিকতা, সৃজনশীল লেখনী ও ডিজিটাল মিডিয়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি ইতিবাচক, সৃজনশীল ও তথ্যনির্ভর কনটেন্ট তৈরিতে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বিভাগীয় শিক্ষার্থীদের প্রাণবন্ত সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031