IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালিমহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তারসিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশে

সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশে

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের জেলা তথ্য অফিস কর্তৃক সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কামারখন্দ উপজেলার মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী এঁর সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রমের অগ্রগতির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা কৃষি অফিসার মোঃ ফরিদ হোসাইন, কামারখন্দ উপজেলার মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহনাজ আক্তার।

উল্লেখ্য ঃ বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, ধর্ষণ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। দুইশতাধিক নরীদের উপস্থিতিতে প্রধান অতিথি ড. বিপাশা হোসাইন দেশের উন্নয়নে নারেীদের ভুমিকা বিষয়ে আলোচনায় বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী তাদেরকে পিছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আগামীতে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হলে নারীদেরকে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য বাল্যবিবাহবন্ধ করতে হবে, মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে এবং নারীদের আর্থিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে। সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ইতোমধ্যেই বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলী কার্ড,কৃষককার্ড, খালখনন, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্খাকে বাস্তাবায়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।

দেশকে এগিয়ে নিতে সকলকে সরকারের গৃহিত কার্যক্রমকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উপর নির্মিত ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031