IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা দিনব্যাপী কর্মশালানতুন করে উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনের রক্তক্ষয়ী হামলা, নিহত ৬সিরাজগঞ্জে নাট্য সংগঠন নাট্যলোক এর উত্তর বাংলার প্রথম স্টুডিও থিয়েটার হল সিরাজগঞ্জে এর উদ্বোধন উদ্বোধনভিপি সম্পত্তির জমি নিয়ে সংঘর্ষ ; ৫ দিন পর আহত মাসুদের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধারগাজী লুৎফর রহমান অরুণের মৃত্যুবার্ষিকীতে বন্ধুসভার কবর জিয়ারতনিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলনতানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’
Home >> প্রবাস >> লিড নিউজ >> নতুন করে উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনের রক্তক্ষয়ী হামলা, নিহত ৬

নতুন করে উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনের রক্তক্ষয়ী হামলা, নিহত ৬

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যের তামেংলং জেলায় সন্দেহভাজন নাগা বিদ্রোহীদের গুলিতে দুই নারী নিহত এবং একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অঞ্চলটি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত দুই দিনে তামেংলং ও নোনি জেলায় সংঘাতের ফলে মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। তামেংলংয়ের সর্বশেষ হামলায় ৬০ বছর বয়সী চঙ্গা সিথলো এবং ৩০ বছর বয়সী কিমবোই সিংন নিহত হন। পরে তাদের মরদেহ খেত থেকে উদ্ধার করা হয়।

এর আগে ১৩ সেপ্টেম্বর তামেংলংয়ের টোলেন কুকি গ্রামে এক দম্পতি নিহত এবং তাদের শিশু সন্তান আহত হয়। একই দিনে নোনি জেলার লংপি গ্রামে এক নারী ও এক পুরুষকে গুলি করে হত্যা করে সশস্ত্র দুর্বৃত্তরা।

চুড়াচাঁদপুরভিত্তিক কুকি সংগঠন ‘কুকি ইনপি মণিপুর’ নিহতদের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত দুই নারীর মরদেহ গ্রহণ না করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা নিরপরাধ কুকি-জো বেসামরিক নাগরিকদের ওপর অব্যাহত হামলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, “সুবিচার অর্জিত না হওয়া পর্যন্ত স্বজন হারানো পরিবারের জন্য কষ্টকর হলেও মরদেহ গ্রহণ করা হবে না।”

তাদের দাবি, কর্তৃপক্ষ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় পরিস্থিতি একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ মোড়ের দিকে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে উপত্যকার মেইতেই এবং পাহাড়ের কুকি সম্প্রদায়ের মধ্যে শুরু হওয়া জাতিগত সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৩০৬ জন নিহত, ৪৯ জন নিখোঁজ এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

সূত্র: টাইমস নাউ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031