IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫ তম জন্মবার্ষীকি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও শীত বস্ত্র বিতরণ করেছে রাজশাহী জেলা ছাত্রদল।

মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর মালোপাড়াস্থ দলীয কার্যালয়ে সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।

প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ পূর্ণবাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র নেতা ওয়ালিউল হক রানা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদল সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন,রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, কৃষকদল মহানগর আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু।

সভায় রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ওবাইদুল ইসলাম সবুজ, সজিব জাহান রাশেল, নাহিদ হাসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও মোহনপুর ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও দূর্গাপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক ইমন আহম্মেদ সুমন, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নীরব খান তারে।

পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দীন বিদ্যুৎ, তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, দূর্গাপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন রিমন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব ফায়সাল কবির সজল, দূর্গাপুর পৌর সদস্য সচিব এস এম সাকিব হাসান, কাটাখালী পৌর ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদ আফজাল, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এস এম আবদুল্লাহ, পবা উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, তানোর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা যুগ্ম আহ্বায়ক রাশের আহম্মেদ, রোকনুজ্জামান রোকন, নাসির উদ্দীন পলাশ, নূর আখতার জামিল, নওহাটা পৌর ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আশরাফুজ্জামান রাজন, পবা উপজেলা যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ সরকার, মেহেদী হাসান টুটুন, মোহাম্মদ আলী, মাইনুল ইসলাম, কাটাখালী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আব্দুল্লাহ্ তুষার, দূর্গাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, রাজু আহম্মেদ, দূর্গাপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ আহম্মেদ পলাশ, পবা উপজেলা ছাত্রদল সদস্য হুমায়ন, মাহাবুর, ইয়ামিন সরকার প্রমুখ।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাগফেরাত কামনা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন, হাফেজ মোয়াজ্জেম হোসেন।

পরে জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রদলের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31