IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগসিংড়ায় দুই শতাধিক ভ্যান নিয়ে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনু

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, আমাদের আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একদিন তারাই দেশের নেতৃত্ব দেবে। সরকার এই শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। এই প্রতিষ্ঠান শুধু এসএসসি পর্যন্ত রয়েছে। আগামী দিনেই একাদশ ও দ্বাদশ শ্রেণী চালু করা যায় কিনা সেই ব্যাপারে আপনারা উদ্যোগ নেন। যত ধরনের সহযোগিতা লাগবে তা করা হবে।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয় তলা ভিত বিশিষ্ট ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষার উন্নয়নে এই সরকার বদ্ধপরিকর। এজন্য যা যা প্রয়োজন তাই করবে সরকার।

তিনি আরো বলেন, স্কুলের সঙ্গে খেলার মাঠগুলো অবশ্যই ভালো থাকতে হবে। যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে পারে।

আগের উন্নয়ন যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই আপনারা তা মুছে ফেলবেন না। এটি করা যাবে না। যার যা সম্মান প্রাপ্য তা তাকে দিতে হবে।

এ সময় তিনি আরো বলেন, রাজশাহীর বিমানবন্দর সম্প্রসারণ করে বিদেশে দেশি মাছ রপ্তানি করা যায় কিনা সে বিষয়েও কাজ করা হবে । অনেকেই আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি তুলছেন, সেটি করার জন্য পর্যাপ্ত জায়গা এবং লোকবল লাগবে। আপাতত এখান থেকে কারগো বিমান চালু করা যায় কিনা সে বিষয়টি দেখা হচ্ছে।

প্রসঙ্গত,রাজশাহী শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় ও হেলেনাবাদ সরকারি গার্লস স্কুলে প্রকৌশল অধিদপ্তর (EED), রাজশাহীর নির্মাণ তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে সফলভাবে ভবনটির নির্মাণকাজ শতভাগ সম্পন্ন হয়েছে।

​শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের “সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন” (Development of Govt. Secondary Schools) শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবনটি নির্মাণ করা হয়। পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ এবং বৈদ্যুতিক কাজসহ ৬-তলা ভিত্তি বিশিষ্ট ৬-তলা এই ভবনটির পেছনে মোট দরপত্র মূল্য বা ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯,৩১,০৩,২০০ (নয় কোটি একত্রিশ লাখ তিন হাজার দুইশত) টাকা।

২০২৩-২০২৪ অর্থ বছরের এই প্রকল্পের কার্যাদেশ প্রদান করা হয় ২০ মে ২০২৪ খ্রিস্টাব্দে। ভবনটির নির্মাণকাজ ২১ (একুশ) মাস মেয়াদের মধ্যে সম্পন্ন হয়েছে।

​নতুন এই ৬-তলা ভবন ও আধুনিক সুবিধাসমূহ চালুর ফলে শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈশা ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930