IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি

বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক : “প্রতিটি পাখিই গুরুত্বপূর্ণ, আপনার পর্যবেক্ষণ মূল্য রাখে।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলা শাখা এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বিশেষ সহায়তা প্রদান করে বিশ্ব পরিযায়ী পাখি দিবস এবং বাংলাদেশ বায়োডাইভারসিটি কনসারভেশন ফেডারেশন (BBCF)।

অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মোসা: সেলিনা বেগমের সভাপতিত্বে এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাস এবং বিশেষ বক্তা হিসেবে বাপা রাজশাহীর কেন্দ্রীয় সদস্য রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম কার্যনির্বাহী সদস্য ডাঃ মো: মনিরুল হক মূল্যবান বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা পরিযায়ী পাখির গুরুত্ব তুলে ধরে বলেন যে, এসব পাখি প্রতিকূল আবহাওয়া থেকে আত্মরক্ষা, খাদ্য, প্রজনন ও বংশানুক্রমিক ধারা বজায় রাখার তাগিদে এক বা একাধিক দেশের ভৌগোলিক সীমানা অতিক্রম করে নির্দিষ্ট সময়ে আমাদের দেশে আসে। এরা কেবল প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, বরং ক্ষতিকর কীটপতঙ্গ, শামুক, ব্যাঙাচি, ক্ষতিকারক জলজ উদ্ভিদ ও ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য ও কৃষকের ফসল রক্ষায় অনন্য ভূমিকা পালন করে। বক্তারা সতর্ক করে বলেন, পরিযায়ী পাখি শিকার, ভক্ষণ বা এদের সংস্পর্শে আসার মাধ্যমে বার্ড ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া, এভিয়ান পক্স ও টাইফয়েডের মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দেশীয় ও পরিযায়ী পাখি বিষটোপ, ফাঁদ বা এয়ারগান দিয়ে হত্যা, শিকার, মাংস ভক্ষণ, ক্রয়-বিক্রয়, পরিবহন, প্রজননে বিঘ্ন ঘটানো কিংবা ডিম নষ্ট করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ, যার জন্য সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড অথবা ৩ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তা ও আয়োজকরা বন্যপ্রাণী আইন মেনে চলা, পাখি শিকার থেকে বিরত থাকা এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জোরালো আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930