IMG-LOGO

বুধবার, ২১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানের
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির

বাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ভবানীগঞ্জ নিউমার্কেট অডিটোরিয়ামে দিনব্যাপি এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের পরিচালক মুহাম্মদ ইমাজ উদ্দিন মণ্ডল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমীর হাফেজ মুহা. বাবুল হুসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইব্রাহীম হোসেন, তাহেরপুর পৌর জামায়াতের আমীর অধ্যাপক শহীদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর জামায়াতের আমীর ও সেক্রেটারিবৃন্দ।

এতে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার জামায়াত ইসলামীর কর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930