IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় হাত ধোয়া দিবস পালিতবাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানাফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীবাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণনিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদানসাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীরাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিতসাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার
Home >> কৃষি >> টপ নিউজ >> চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশা

চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশা

ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান, চারঘাটে : রাজশাহীর চারঘাটে চলতি মৌসুমে রোপা আমনের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। মাঠে মাঠে চোখ জুড়ানো সবুজ আর সোনালী রঙের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা। গত কয়েক বছরের তুলনায় এবার পোকা-মাকড়ের আক্রমণ কম থাকায় এবং অনুকুল আবহাওয়ার কারনে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে কৃষকদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চারঘাট উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে রোপা আমনের চাষ হয়েছে। দিগন্ত বিস্তৃত মাঠে এখন বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই শুরু হবে কাক্সিক্ষত ধান কাটা ও মাড়াইয়ের উৎসব।

উপজেলার নিমপাড়া ও ইউসুফপুর এলাকার কয়েকজন আমন চাষির সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কিছুটা কম থাকলেও পরবর্তীতে আবহাওয়া ধান চাষের উপযোগী হয়ে ওঠে। তা ছাড়া নিবিড় পরিচর্যা ও উপশী জাতের ধান রোপণ করায় এবার গাছের বৃদ্ধি ও শীষের গঠন বেশ ভালো হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার বিঘা প্রতি কাক্সিক্ষত ফলন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কৃষক রফিকুল ইসলাম বলেন, এ বছর ধানের গাছ ও শীষ দেখে মনে হচ্ছে ফলন খুব ভালো হবে। পোকা-মাকড়ের প্রাদুর্ভাব কম থাকায় কীটনাশক খরচও কিছুটা বেঁচেছে। বাজারে যদি ধানের ন্যায্য দাম পাই, তবে এবার লাভবান হতে পারব।

নিমপাড়া ইউনিয়নের বাসিন্দা আবুসাইদ বলেন, রোপা আমন চাষে বাড়তি সেচ না লাগাই ফসল মাঠ জুড়ে বইছে আনন্দ। ধানের শীষে কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। আবহাওয়াসহ সবার্কিক ভাবে রোপা আমন চাষে অনুকুল পরিবেশ থাকায় এবার বাম্পার ফলন আশা করছি। ধানের ন্যায্য মুল্য পেলে সামনের মৌসুমে আরো কৃষক রোপা আমন চাষেআগ্রহী হবেন।

এ বিষয়ে চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, চলতি মৌসুমে বাম্পার ফলন নিশ্চিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। সুষম সারের ব্যবহার, পরিমিত সেচ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে এবার ফলন বেশ ভালো হবে বলে আশা করা হচ্ছে। ধান কাটা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা তাদের কাক্সিক্ষত ফসল ঘরে তুলতে পারবেন।

নবান্নের আগমনকে সামনে রেখে চারঘাটের কৃষাণ-কৃষাণীরা এখন ধান কাটার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। সোনালী ধানের ফলনে পুরো উপজেলায় বইছে আনন্দের আমেজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930