IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলগোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিবাগমারায় পৃথক মামলায় ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা, কারাগারে প্রেরণগণহারে মানুষ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলকান ধরে তওবা করলেন শ্যালিকা ও শ্বশুর! অবশেষে মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমাচিত্রনায়িকা পপির মা আর নেইবদলগাছীতে ভিডব্লিউবির ১৯০০ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাকম্বোডিয়া থেকে বাংলাদেশিসহ ৮৭টি দেশের ৫২ হাজার বিদেশি বহিষ্কারমাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলনসিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভাপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকপুঠিয়ায় হাত ধোয়া দিবস পালিতবাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানাফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌর ও কাঁকনহাট পৌরসভার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান (মশি) এবং গোদাগাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মুকুল।

গোদাগাড়ী পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, গোদাগাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুদ্দীন বাবু এবং কাঁকনহাট পৌর যুবদলের সদস্য সচিব আরসালামের যৌথ সঞ্চালনায় সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল সবসময় গণতন্ত্র রক্ষা ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তারা আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থেকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ