IMG-LOGO

মঙ্গলবার, ৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র, কুটিরশিল্প ও পণ্য মেলার উদ্বোধনবিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যু বার্ষিকী আজ‘শ্রমিক আন্দোলনে ইন্ধন দিচ্ছে পরাজিত শক্তি’রাজশাহীতে হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও হাসপাতালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীকুষ্টিয়ার মিরপুরে ২ ট্রাক অবৈধ কীটনাশক জব্দদোকান ভাড়ার নিয়ে বিরোধ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনেবাঘায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী লিডারস গ্যাদারিংমেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডকুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহতরাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎআমন ধানের বাম্পার ফলনে খুশি রায়গঞ্জের অধিকাংশ কৃষকেরাবাগমারায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর ও অর্থ আদায়ের অভিযোগসাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যু বার্ষিকী আজ

বিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যু বার্ষিকী আজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য মরহুম সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের ৩ নভেম্বর অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পর থেকেই স্মৃতিতে তিনি থেকে গেছেন একজন নিবেদিত প্রাণ সংগঠক, সৎ রাজনীতিক এবং সমাজসেবক হিসেবে।

দল ও রাজনীতিতে দীর্ঘ সময় যুক্ত থেকে সালেহ্ উদ্দিন বেবী রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা এবং গণমানুষের প্রতি আন্তরিকতার জন্য। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বিএনপির রাজশাহী মহানগর কমিটিকে সংগঠিত ও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করেন।

তাঁর মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার বাদ ফজর নগরীর মহিষবাথান গোরস্থানে কবর জিয়ারত করবেন শুভাকাঙ্ক্ষীরা। বাদ মাগরিব নগরীর শিমলা পার্ক সংলগ্ন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। সেখানে তাঁর রুহের মাগফেরাত, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে। সালেহ্ উদ্দিন বেবীর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাঁরা বলেন, রাজনীতি, সমাজ ও মানবসেবায় তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে এবং থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31