IMG-LOGO

বুধবার, ৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’মহাদেবপুরে ছিনতাইয়ের সাথে জড়িত কৃষক দলের নেতাসহ আটক ৩বদলগাছীতে পাথরবাহী ট্রাকের চাপায় ব্যাংক কর্মচারী নিহত, এলাকায় শোকের ছায়া‘জীবনে কত কিছুই না করার ছিল কিন্তু করতে পারিনি’দ্বিতীয় পদ্মা সেতুসহ ৩ প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের’এসআরবির নতুন মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদমার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছেকাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের কর্মীসভাসিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদরাসায় ‘নজরুল বর্ষ’ পালন, জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতাবাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলীমাহিদা চৌধুরী পাপিয়ার সাফল্য, লক্ষ্য মেডিকেলে ভর্তিসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণবাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসকফটোশপে তৈরি গার্মেন্টস শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানির অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে ছিনতাইয়ের সাথে জড়িত কৃষক দলের নেতাসহ আটক ৩

মহাদেবপুরে ছিনতাইয়ের সাথে জড়িত কৃষক দলের নেতাসহ আটক ৩

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মাত্র আট ঘণ্টার মধ্যে ছিনতাইয়ের সাথে জড়িত কৃষক দলের নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন, কৃষকদল নেতা মুন্না ও গাড়ির চালক সোহেল রানাসহ তিনজনকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানাধীন চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, পিকআপ চালক উপজেলার ডিমজাউন গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহেল রানা, ঈশ্বরলক্ষীপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে বর্তমানে উপজেলা সদরের বাগানবাড়ি গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন (২৮) ও উপজেলার রামচরনপুর দক্ষিণ পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না রহমান (৩৫)।

থানা পুলিশ ওই স্থানীয় সূত্র জানায়, উপজেলার পশ্চিম পার্শ্বে নাসির মাষ্টারের দোকান ঘর ভাড়া নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার রাঘববাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল আলিম ভাঙারি ব্যবসা করে আসছে।

মঙ্গলবার আব্দুল আলিমের দোকানের ম্যানেজার ও চাচাতো ভাই মজনু এবং পিকআপ চালক সোহেল বগুড়া থেকে ভাঙারি বিক্রি করে ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে এলে হটাৎ করে ওই পিকআপটি নষ্ট হয়। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে গিয়ে তাদের মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে পথচারীরা এসে তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মজনুকে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হলেও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পিকআপ চালক সোহেলকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ওই রাতেই মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে যৌথ টিম অভিযান শুরু করে। অভিযানে ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনকে দল থেকে বহিষ্কার করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন বলেও জানান তিনি। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31