IMG-LOGO

মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপসিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই স্থানে বিস্ফোরণগোমস্তাপুরে সড়কে ঝরলো মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রাণমহাদেবপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, অতঃপর প্রাণনাশের হুমকীর অভিযোগগোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ,আধা ঘণ্টা যান চলাচল বন্ধ‘হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জে

কার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জে

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : যেখানে গত বছর এই সময়ে বিকেল বেলায় হিমেল হাওয়া আর ঠান্ডা বাতাসে পাড়া মহল্লায় হাটবাজারে জমে উঠেছিল চায়ের আড্ডা। ভোর হলেই দেখা যেত ঘন কুয়াশা। এবার সম্পূর্ণ ব্যতিক্রম দেখা যাচ্ছে। কার্তিক মাস শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। কিন্তু সিরাজগঞ্জের রায়গঞ্জে এখনও শীতের দেখা নেই। সকালের হালকা শীতল ভাবটুকু ছাড়া সারাদিন জুড়ে গরম আর ভ্যাপসা ভাবই টের পাচ্ছেন সাধারণ মানুষ।

গতকাল মঙ্গলবার সারাদিন তাপমাত্রা কিছুটা কম থাকলেও আকাশ জুড়ে ছিল উজ্জ্বল রোদ। তাপমাত্রাও ছিল প্রায় ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া পূর্বাশে জানা যায়, দিনের তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে, আর রাতের তাপমাত্রা থাকতে পারে ১৮ থেকে ২১ ডিগ্রির মধ্যে।সাধারণত এই সময়ে ভোরে হালকা কুয়াশা আর শীতল হাওয়া শীতের আগমনী বার্তা দেয়। এবার সেই চিত্রটা অনেকটাই অনুপস্থিত। ভোরে কিছুটা ঠান্ডা লাগলেও বেলা বাড়তেই রোদের তেজ বাড়ছে। দুপুরের দিকে ফ্যান ছাড়া থাকা মুশকিল হয়ে পড়ছে অনেক বাড়িতেই। এদিকে শীত তেমন না পড়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শীতের পোশাকের বাজারে।

রায়গঞ্জের বাজারগুলোতে সোয়েটার, চাদর, জ্যাকেট সাজিয়ে বসলেও ক্রেতার দেখা মিলছে কম। দোকানিদের বক্তব্য, গত বছর এই সময়ে টুকটাক বেচাকেনা শুরু হয়ে গিয়েছিল। এবার মানুষ শুধু দেখে দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। একই অবস্থা লেপ-কম্বলের দোকানেও। অনেকেই বলছেন, শীত জাঁকিয়ে না পড়লে এখনই শীতের জিনিস কিনে লাভ নেই। উপজেলার বেশ কয়েকজন কৃষকের সাথে কথা কত হলে তারা জানান, শীতের দেরি নিয়ে চিন্তায় আছেন কৃষকেরাও।

এই সময়ে আলু, সরষে, সবজির মতো রবি ফসলের চাষ শুরু হয়। অতিরিক্ত গরম আর আর্দ্রতা ফসলের জন্য ভালো নয় বলে মনে করছেন অনেক চাষি। তবে এ মাসের শেষের দিকে শীত পড়বে বলে আশা করছেন উপজেলার সাধারণ মানুষেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31