IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ

ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য আয়োজিত ৫৬তম ও ৫৭তম ‘উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ কোর্সে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজশাহীর পুঠিয়ার সাবেক সহকারী কমিশনার (ভূমি) এবং বর্তমানে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ । প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে সম্প্রতি আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তাঁর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন শিবু দাশ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী।

পুঠিয়ায় দায়িত্ব পালনকালে সততা, কর্মদক্ষতা, আন্তরিকতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছিলেন শিবু দাশ। দায়িত্বে থাকা কালে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ, অসহায় কিডনি রোগীকে আর্থিক সহায়তা, বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের পাশে দাঁড়ানো এবং মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। এসব কর্মকাণ্ডের কারণে পুঠিয়াবাসীর কাছে তিনি একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।

পুঠিয়া থেকে পদোন্নতি পেয়ে তিনি খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে যোগদানের পরও বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। পূজামণ্ডপ পরিদর্শন, জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, আইনশৃঙ্খলা সভায় মাদক ও জুয়া প্রতিরোধে গুরুত্বারোপ এবং গুচ্ছগ্রামের ৩১ বস্তা সরকারি গম জব্দের ঘটনায় আলোচনায় আসেন তিনি।

এদিকে সাম্প্রতিক সরকারি আদেশে তাঁকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রশিক্ষণেও তাঁর এই কৃতিত্বপূর্ণ সাফল্যে পুঠিয়া ও মহালছড়ির মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, সততা, পেশাগত দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় একজন সরকারি কর্মকর্তাকে সাধারণ মানুষের কাছে স্মরণীয় করে তোলে। শিবু দাশের এই অর্জন তাঁর কর্মজীবনে আরেকটি উল্লেখযোগ্য সাফল্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31