ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় ২০২৬-২০২৭খ্রি. অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায়- সরিষা, চিনাবাদাম, মসুর ডাল ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ, চিনাবাদামবীজ মসুরডালবীজ, খেসারীডালবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে, রবিবার (১৫ নভেম্বর-২০২৬খ্রি ) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস চত্বরে, সরিষা বীজ,চিনাবাদামবীজ মসুর ডালবীজ, খেসারী ডালবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম. নাসিম হোসেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূরে আলম, সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, সদর উপজেলার কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মোঃ সাইদী রহমান, বিআরডিবি সদর উপজেলাঅফিসার মোঃ জিয়াউর রহমান, উপজেলা সার বীজ মনিটরিং বাস্তবায়ন কমিটির সদস্য ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক, ও জেলা কৃষক দলের সদস্য সচিব টি.এম শাহাদত হোসেন ঠান্ডুসহ সদর উপজেলা সুবিধাভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
জানা যায় যে, প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ১২’হাজার ৯’শত ৯০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে প্রণোদনা হিসেবে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। সুবিধাপ্রাপ্ত সকল ক্ষুদ্র ও প্রান্তিক জন কৃষক-কৃষাণী প্রতি ১কেজি সরিষা বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এছাড়াও চিনা বাদাম ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি, মসুর ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, এবং খেসারী বীজ ৮ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি,।


