IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : মিষ্টির উপরে পড়ে আছে মরা পোকা। কিছু বাসি মিষ্টি খেয়ে রেখেছে ইঁদুরে। মিষ্টি তৈরির উপকরণ থেকে বের হচ্ছিল পচা গন্ধ। পোড়া তেলে তৈরি হচ্ছিল খাবার। খাবার সংরক্ষণেও মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধি।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাংগোর বাজারের চারটি হোটেল ও মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র দেখা গেছে। নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও নওগাঁ জেলা কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে।
অভিযানে চারটি দোকানের মালিককে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা থেকে দুপুর সাড়ে আড়াইটা পর্যন্ত গাংগোর বাজারের
সিদ্দিক হোটেল, ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার, জি.পি স্পঞ্জ ভান্ডার ও আ. জাব্বার মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান চালানো হয়। এ সময় রেস্টুরেন্টের বিভিন্ন খাবার ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। এসময় সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নওগাঁ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন। নিয়ামতপুর থানা – পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযানে সিদ্দিক হোটেলকে দুই হাজার টাকা, ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, জি.পি স্পঞ্জ ভান্ডারকে দুই হাজার টাকা ও আ. জাব্বার মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নওগাঁর নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান পরিচালনাকালে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ, প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, পোকামাকড় ও ইঁদুরে খাওয়া বাসি মিষ্টি, মেয়াদ উত্তীর্ণ জুস, পোড়া তেলের ব্যবহার, লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণ, লেখাযুক্ত পেপারসহ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থী বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

এসব অনিয়মসমূহের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধরা অনুযায়ী
চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা পচা ও বাসি মিষ্টি, পোড়া তেল, মেয়াদ উত্তীর্ণ জুস জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন বলেন,
অভিযানকালে চারটি দোকানের মালিককে অর্থ জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী সকল খাদ্য ব্যাবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে উপজেলায় এ অভিযান চলমান থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31