IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলন

পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক: গ্রামীণ সড়কে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রাম পুলিশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’। এ কর্মসূচির আওতায় পবা উপজেলার আটটি ইউনিয়নে গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়নের মাধ্যমে মোট ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। রোপণ করা গাছের একটি অংশের পরিচর্যার দায়িত্ব পালন করবেন গ্রাম পুলিশ সদস্যরা। গাছগুলো বড় হয়ে অর্থকরী সম্পদে পরিণত হলে সংশ্লিষ্ট গাছ থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ। বাকি ৫০ শতাংশ অর্থ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে।

রোববার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পরে তিনি পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের আওতাধীন গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, গ্রাম পুলিশ সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিটি ইউনিয়নে একটি করে সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ নামকরণ এবং ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পবা উপজেলায় প্রথমবারের মতো এ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে প্রতিটিতে দুই হাজার করে মোট ১৬ হাজার গাছ লাগানো হবে। এর একটি অংশের রোপণ ও পরিচর্যার দায়িত্বে থাকবেন গ্রাম পুলিশ সদস্যরা। বাকি গাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রোপণ করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশ সড়ক নামে একটি করে সড়কের নামকরণ করা হয়েছে। পাশাপাশি তাঁদের বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন জনমুখী কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে এমপি মিলন বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, মাছ চাষ, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা ও গণশিক্ষার মতো উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সময়ে নারী শিক্ষার প্রসার ও অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এর অংশ হিসেবে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। চলাচলে অক্ষম ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার, প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন, কৃষকদের কৃষি কার্ড, পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং বয়স্ক, বিধবা ও অসচ্ছল ব্যক্তিদের ভাতা প্রদানের মতো কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ রয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির আর্থ-সামাজিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, গ্রামীণ সড়কে সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থকরী সম্পদ গড়ে তোলা সম্ভব হবে। এটি পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণকে সমন্বিত করে নেওয়া একটি উদ্যোগ, যা পর্যায়ক্রমে গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, দেশে পতিত ও পলাতক দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অরাজকতা ও নৈরার্জের সৃষ্টি করছে। ঐ সর্বোচ্চ পর্যায়ের সকল নেতারা ভারতে পালিয়ে থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসীমুলক বক্তব্য দিচ্ছে। তারা দেশে অগ্নি সংযোগ করার হুকুম দিচ্ছে। ঐ সন্ত্রাসীদের রুখে দিতে গ্রাম পুলিশকেও ভূমিকা পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। তিনি বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছের সুরক্ষা ও পরিচর্যার দায়িত্বও সংশ্লিষ্টদের নিতে হবে। ভবিষ্যতের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় মেহগনি, নিমসহ বিভিন্ন কাঠ জাতীয় গাছ নির্বাচন করা হয়েছে। পাশাপাশি স্বল্প মেয়াদে আয়ের সুযোগ তৈরির জন্য বিভিন্ন স্থানে খেজুরগাছ রোপণের পরিকল্পনা রয়েছে। গাছগুলো বড় হলে রস ও গুড় উৎপাদনের মৌসুমে ইজারা দেওয়ার মাধ্যমে আয় করা সম্ভব হবে।

ইউএনও আরও জানান, উপজেলার আটটি ইউনিয়নে আটটি গ্রাম পুলিশ সড়ক স্থাপনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ওয়ার্ড সদস্যদের সমন্বয়ে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। সরকারের পাঁচ বছরের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে পবায় এক বছরের মধ্যেই নির্ধারিত লক্ষ্য পূরণের আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ পবা উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও উপকারভোগীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31