IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> কৃষি >> অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি

অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শুরু হওয়া অসময়ের টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকদের মাথায় হাত পড়েছে। মাঠে থাকা পাকা আমন ধান, সদ্য রোপণ করা শীতকালীন নানা শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন পার করছেন স্থানীয় চাষিরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন কৃষি মাঠ ঘুরে দেখা গেছে, বর্তমানে মাঠজুড়ে সোনালি আমন ধান কাটার ধুম চলছিল। অনেক কৃষক ধান কেটে জমিতেই শুকানোর জন্য ফেলে রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে, যেসব জমির ধান এখনো কাটা হয়নি, দমকা হাওয়া ও বৃষ্টির পানিতে সেগুলো মাটিতে নুয়ে পড়েছে। আবার যে সকল জমিতে শীতকালীন শাকসবজি আলু, ফুলকপি, বাঁধাকপি, শিম ও সরিষার বীজ বপন করেছিলেন তাতে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে ধান, ৩ হাজার হেক্টর জমিতে আলু, ৪ হাজার হেক্টর জমিতে সরিষা, ২০৮ হেক্টর জমিতে মরিচ, ২০৩ হেক্টর জমিতে শাকসবজি এবং ৪ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ রয়েছে।

উপজেলার দোহার গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র বলেন, সারা বছরের পরিশ্রম আর ঋণের টাকায় ফসল ফলিয়েছিলাম। ধান কাটার সময়ের এই বৃষ্টি আমাদের পথে বসিয়ে দেওয়ার উপক্রম করেছে। জমিতে পানি জমে থাকায় ধান কাটা যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি খড় নষ্ট হওয়ায় গবাদি পশুর খাদ্য নিয়েও বিপাকে পড়তে হবে। আমার সাড়ে চার বিঘা জমির কাটা ধান এখন পানির নিচে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য কৃষকদের আগেই সতর্কতামূলকভাবে জানানো হয়েছে। ধান পেকে গেলে দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কর্তন করা হয়েছে। বৃষ্টির কারণে আলু ও সরিষা চাষের কার্যক্রম কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে আবহাওয়া দ্রুত ভালো হলে কৃষকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31