ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সহাযোগী অধ্যাপক সাইফুর রহমান চৌধুরী।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক সরদার আবু সালেহ মোহাম্মদ রেজাউল করিম, নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জিল্লুর রহমান ও প্রফেসর মো. মোকলেছুর রহমান, বদলগাছী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সালাউদ্দীন, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক সিনিয়র প্রভাষক মো. মিরাজুল ইসলাম মিরাজ, সুলতান মামুনুর রশিদ মামুন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখার সভাপতি মো. আবু হানিফ, সম্পাদক মো. মারুফ হোসেন, যুগ্ম সম্পাদক রাতুল প্রমূখ। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।#


