ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৯.৩৭৫ লিটার দেশী মদসহ মাদক ব্যবসায়ী সজল মিয়া ওরফে মুনসুর (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে রাজশাহীর মতিহার থানাধীন কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুনসুর পাবনা জেলার সাঁথিয়া থানাধীন গোপালপুর পূর্বপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি দল রাজশাহী জেলার মতিহার থানাধীন কাজলা এলাকায় অভিযান চালিয়ে ৯.৩৭৫ লিটার দেশী মদসহ মাদক ব্যবসায়ী মুনসুরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ড, নগদ ৫০০/- টাকা ও ০১টি ব্যাগ জব্দ করা হয়।
র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


