IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> গাছ পরিচিতি নামফলক লাগানো কার্যক্রমের উদ্বোধন

গাছ পরিচিতি নামফলক লাগানো কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : গাছ পরিচিতি নামফলক লাগানো কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুর ১২টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় ১টি অর্জুন ও ১টি আম গাছে নামফলক লাগানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিতবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল হক, ইকলি সাউথ এশিয়া, বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুবায়ের রশীদ, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফিসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন ও ইকলি সাউথ এশিয়া এর যৌথ উদ্যোগে Accelerating climate action through the promotion of Urban Low Emission Development Strategies (Urban LEDS II) প্রকল্পের আওতায় ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে এই কার্যক্রমের আওতায় মহানগরীর ১৮০০টি গাছে নামফলক লাগানো হচ্ছে। প্রতিটি ফলকে গাছের বাংলা ও ইংরেজি নামের সঙ্গে বৈজ্ঞানিক নাম এবং গাছগুলো কোন পরিবারের তা উল্লেখ করা হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নগরবাসী, বিশেষ করে শিক্ষার্থীরা সকল গাছের পরিচিতি এবং গাছসমূহের উপকারিতা সম্পর্কে অবগত হবে। গাছের পরিচর্চা ও সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত হবে।

কার্যক্রমের আওতায় মহানগরীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা, শালবাগান পার্ক, সিএনবি মোড় থেকে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর হয়ে তালাইমারি মোড়, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর থেকে গণকপাড়া মোড়, ঘোষপাড়া মোড় থেকে লক্ষ্মীপুর মোড়, ফায়ার সার্ভিস হতে কোর্ট স্টেশন, এবং পুলিশ লাইন গেট হয়ে বিভাগীয় কমিশনারের বাসভবন এবং পুলিশ অফিসারস মেস পর্যন্ত রাস্তার আইল্যান্ডের গাছের নামক ফলক লাগানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31