ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানান, গোদাগাড়ী থানা ০৩ জন, বাগমারা থানা ০৬ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট থানা ০১ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও ০৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পুঠিয়া থানা পুলিশ ০১ গ্রাম হেরোইন ও ১০ পিচ ইয়াবাসহ ০২ জনকে আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


