ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ২০০ (দুইশত) বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিলসহ মাসরেকুল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ। শুক্রবার দুপুর পৌনে ৩ টার দিকে রাজশাহী জেলার শাহমখদুম থানাধীন সিটিহাট মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসরেকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন জিয়ারপুর মগরপাড়া (ছোট মসজিদের পার্শ্বে) এলাকার মৃত জোহুর আলীর ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে এসআই সোহেল রানা, এএসআই মিনারুল ইসলাম, এএসআই মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানাধীন সিটিহাট মোড়ে তল্লাশি চালিয়ে চার্জার ভ্যানে অভিনব কায়দায় রাখা ২০০ (দুইশত) বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


