IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘যারা নৌকা মার্কার বিরোধীতা করে আমি তাদের মতো বেইমান নই’

‘যারা নৌকা মার্কার বিরোধীতা করে আমি তাদের মতো বেইমান নই’

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : বিগত নির্বাচনে যারা নিজেদের আওয়ামী লীগের পরিচয় দিয়ে প্রকাশ্যে নৌকা মার্কার বিরুদ্ধে মিটিং মিছিল করেছে আমি তাদের মতো বেইমান নই। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমি শেখ হাসিনার রাজনীতি করি। শেখ হাসিনা যাকে নৌকা মার্কা দিবেন আমি তার হয়েই আসন্ন পৌরসভা নির্বাচনে কাজ করবো।

বোরবার বিকাল ৫টায় লালমনিরহাট পৌরসভার টানা দুইবারের আওয়ামী লীগ মনোনীত মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু শহরের সাপটানা বাজার এলাকায় তার নিজস্ব কার্যালয়ের সামনে এক বিশাল মতবিনিময় সভায় পৌরবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন।

বক্তব্যের এক পর্যায়ে কান্না বিজড়িত কন্ঠে মেয়র রিন্টু বলেন, লালমনিরহাট পৌরসভা গঠনের ৪৮ বছরের মধ্যে আমার বাবা মরহুম মকবুল হোসেন ১৮ বছর এবং আমি ১০ বছরসহ মোট ২৮ বছর পৌরবাসীদের ভোটে নির্বাচিত হয়ে জনগনের সেবায় নিয়োজিত আছি। বিগত ১০ বছরে লালমনিরহাট পৌরসভায় যুগান্তকারী উন্নয়ন হয়েছে যা স্বাধীনতার ৪৯ বছরেও সম্ভব হয়নি। আগামীতে আমি মেয়র না হলেও আমার উন্নয়ন কাজের জন্য পৌরবাসী আমাকে এবং আমার পবিরারকে আজীবন মনে রাখবে।

এসময় তিনি বিগত উপজেলা নির্বাচনে নৌকা মার্কার বিপক্ষে যেসকল নেতা কর্মী প্রকাশ্যে মিটিং মিছিলে অংশ নিয়ে প্রচার প্রচারণা করেছে তাদের কঠোর সমালোচনা করেন।

এদিকে মেয়র রিন্টুর মতবিনিময় সভার কথা শুনে দুপুর থেকেই পৌরবাসীর হাজার হাজার নারী পুরুষের ঢল নামে। বিকাল ৫টা হতেই মতবিনিময় সভা পরিনত হয় বিশাল জনসভায়। তারা মেয়রের বক্তব্য শোনার জন্য অধির আগ্রহে বসে থাকেন সভাস্থলে। পরে বিকাল ৫টা ১৫ মিনিটে মেয়রের বক্তব্য শুরু হলে চারপাশ মিছিলে মুখোরিত হয়ে ওঠে।

আরো বক্তব্য রাখেন, রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক দীনেশ নাথ, জেলা আওয়ামী লীগের ক্রীয়া বিষয়ক সম্পাদক মোরশেদুর রহমান রাঙ্গু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মিঠু পাটোয়ারী, গোসালা ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান, আইনজীবী মিজানুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31