ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর পক্ষ থেকে শ্রীপুর ইউনিয়নের রামগুইয়া এমদাদুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। উত্তরের হিমেল হাওয়ায় প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। সেই শীতের মধ্যে ইসলামী শিক্ষা গ্রহণ করে চলেছে মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীরা।
তারা যেন শীতের কারনে ধর্মীয় শিক্ষা গ্রহণ থেকে দূরে সরে না যায় সেই লক্ষ্যে ওই সকল শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে সোমবার বিকেলে শীতবস্ত্র নিয়ে মাদ্রাসায় উপস্থিত হন শ্রীপুর ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ। তারা মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করেন এবং একটি করে শীতবস্ত্র প্রদান করেন।
এ যেন মানবতার উজ্জল দৃষ্টান্ত। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের পাশে মানবতার সেবায় এগিয়ে এসেছেন এমপি এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আকবর আলী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আব্দুল কুদ্দুস, রামগুইয়া এমদাদুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সদস্য আব্দুল হালিম, হাবিবুর রহমান, আলহাজ্ব আজিজুর রহমান সহ মাদ্রাসার শিক্ষক।


