ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী বাঘায় সপ্তম শ্রেনী পড়া স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলার আসামী নয়ন মোল্লাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পাবনা জেলার চাটমহর থেকে তাকে আটক করা হয়।
অভিযোগে জানা গেছে, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে নয়ন মোল্লা (১৮) একই এলাকার ৭ম শ্রেণি পড়া এক স্কুল ছাত্রীকে গত মাসের ২৮ ডিসেম্বর অপহরনের পর ধর্ষণ করে। এ ঘটনার চারদিন পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু অগ্যাত কারণে শালিস অমিমাংশিত থেকে যাই। ফলে ওই ছাত্রীর পিতা বাঘা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এদিকে থানায় মামলা দায়েরের পর থেকে ধর্ষক নয়ন মোল্লা পলাতক ছিল। সর্বশেষ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার চাটমহর এলাকা থেকে বাঘা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে। ভিকটিমকে উদ্ধার করে রামেক হাসপাতালে ওসিসিতে পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে। সর্বশেষ সোমবার রাতে আসামী নয়ন মোল্লাকে আটকের পর মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


