IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> ভারতের প্রজাতন্ত্র দিবসে মেয়র লিটন ও রেনীর শুভেচ্ছা

ভারতের প্রজাতন্ত্র দিবসে মেয়র লিটন ও রেনীর শুভেচ্ছা

ধূমকেতু প্রতিবেদক : ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও মেয়রপতœী, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

মঙ্গলবার সন্ধ্যায় নানকিং দরবার হলে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজিত অনুষ্ঠানে পৃথকভাবে এই শুভেচ্ছা জানান তাঁরা।

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ভারত বাংলাদেশ অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান চিরস্মরণীয়। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এমনিভাবে অটুট থাকবে।

মেয়র আরো বলেন, আজকের দিনে এখানে আমি তিনটি বিষয় উল্লেখ করছি। প্রথমত, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন হয়নি, ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়েনি। এজন্য ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী পর্যন্ত নৌরুট চালু করতে হবে। এটি চালু হলে ভারত থেকে পণ্য আমদানি ও রপ্তানি করা যাবে। এতে রাজশাহীর ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে। দ্বিতীয়ত, রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরটির উন্নয়নে ইতোমধ্যে একটি প্রকল্প পাস হয়েছে। বিমানবন্দরটির উন্নয়নের পর বর্তমান রানওয়েতে ভারত ও বাংলাদেশের বিমান চলাচল চালু করা সম্ভব। তৃতীয়ত, ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। ভারতের কোন প্রতিষ্ঠানকে নিয়ে এসে রাজশাহীতে চিকিৎসাসেবা চালু করা হলে এখানকার মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে। এসব বিষয় বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুল হক টুকু, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার, চাঁপাইনবাবগঞ্জ-১ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ, গণমাধ্যকর্মীবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31