IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> বিধান সভায় মোদির পদত্যাগ দাবি করলেন মমতা

বিধান সভায় মোদির পদত্যাগ দাবি করলেন মমতা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, দেশের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তাই অবিলম্বে প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ করা উচিত।

বৃহস্পতিবার বৃহস্পতিবার কৃষি আইন বাতিলের দাবিতে বিধানসভায় পেশ হওয়া প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কৃষি আইনের বিরোধিতায় মমতা বলেন, হয় এই তিনটি বিল প্রত্যাহার করো, নয় সরকার গদি ছাড়ো।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা আর বলেন, ‘কেউ সরকার বিরোধী আন্দোলন করলেই তাকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ২৬ জানুয়ারি কয়েকটা ছোট ঘটনার জন্য কৃষকদের দেশদ্রোহী, খালিস্তানি বলা হচ্ছে। এর তীব্র বিরোধিতা করছি।’
কেন্দ্রের কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশের জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে তৃণমূল সরকার। এদিন প্রস্তাবের পাশে দাড়ানোর জন্য বাম – কংগ্রেসসহ বিরোধীদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

হিন্দুস্তান টাইমসে খবরে বলা হয়, বৃহস্পতিবার বিধানসভায় কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব আনে সরকারপক্ষ। কেন্দ্রের নয়া ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানানো হয় প্রস্তাবে। পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় সেই প্রস্তাব পেশ করতে শুরু করলে, হই হট্টগোল জুড়ে দেন বিজেপি বিধায়করা। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন তাঁরা। এরপর প্রস্তাবের সমর্থনে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন-ই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সবমিলিয়ে ধুন্ধমার বেধে যায় বিধানসভায়।

জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পেশ করতে শুরু করলে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন। সেই স্লোগানে যোগদান করেন কংগ্রেস বিধায়ক দুলাল বরও, যিনি এখন বিজেপি শিবিরে যোগ দিয়েছেন। এই হট্টগোলের মধ্যেই সরকার পক্ষের আনা প্রস্তাবের সমর্থনে মুখ্যমন্ত্রী বলেন, এটা খুব দুঃখের বিষয় যে কেউ আন্দোলন করলে, সন্ত্রাসবাদী তকমা দিয়ে সেই আন্দোলন ভেঙে দেওয়া হচ্ছে।

২৬ জানুয়ারি পুলিশের ইনটিলিজেন্স ফেলিওর ছিল। পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি। একটা-দুটো ছোট ঘটনা আন্দোলনের মধ্যে হতেই পারে, কিন্তু তার জন্য কৃষকদের দেশদ্রোহী, খালিস্থানি বলার তীব্র বিরোধিতা করছি।

তিনি চ্যালেঞ্জ করে বলেন, ‘আগে দিল্লি সামলা, তারপর বাংলা।’

পরে ‘জয় জওয়ান, জয় কিসান, জয় হিন্দ, জয় বাংলা’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31