IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘নির্বাচনে জানমালের ক্ষতি না করে অটোপাসের ব্যবস্থা করুন’

‘নির্বাচনে জানমালের ক্ষতি না করে অটোপাসের ব্যবস্থা করুন’

ধূমকেতু নিউজ ডেস্ক : যেভাবে এসএসসি ও এইচএসসিতে অটোপাসের ব্যবস্থা করা হয়েছে- তেমনিভাবে নির্বাচনে মানুষের জানমালের ক্ষতি না করে অটোপাসের ব্যবস্থা করুন।

শুক্রবার বাদ আসর এক দোয়া ও মিলাদ মাহফিলে সরকারের উদ্দেশে একথা বলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শারীরিক সুস্থতার জন্য পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু চট্টগ্রামের মেয়র নির্বাচনে দুইটি গরিব মায়ের বুক খালি হয়েছে উল্লেখ করে নির্বাচনে নৈরাজ্য, সহিংসতা, ভোট ডাকাতি, জীবনহানির কঠোর সমালোচনা করেন এবং শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার দাবি জানান।

তিনি বলেন, পল্লীবন্ধুর আমলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম, হত্যা, চাঁদাবাজি ছিল না। তাই মানুষ এখনো পল্লীবন্ধুর স্বর্ণালী যুগে ফিরে যেতে চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে পল্লীবন্ধুর স্বর্ণালী স্বপ্ন বাস্তবায়ন করা হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, তারেক এ আদেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আনিস উর রহমান খোকন, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, ক্রীড়া সম্পাদক ও জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম সাংগঠকি সম্পাদক নুরুল হক নুরু, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য হামিদ হাসান, আব্দুস সাত্তার, প্রিন্সিপাল গোলাম মোস্তফা, মো. ইব্রাহিম খান, শহিদুল ইসলাম, সরদার নজরুল ইসলাম, আব্দুল বারেক, আশিকুল আমিন, মো. সেলিম, এমএ হাশেম, রফিকুল ইসলাম, মো. আলমগীর হোসেন, আবু জাফর কামাল, মো. জাকির হোসেন, বজলুল হক মৃধা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31