ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ২৬ (পশ্চিম) নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহানা খাতুনের মাতা নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নুরজাহান বেগম এর জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা ভদ্রা পদ্মা আবাসিক রোডে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সদস্য জয়নাল আবেদিন চাঁন, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, ২৬ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখতার আহমেদ বাচ্চু সহ পরিবারর্গ ও স্থানীয় মুসল্লিগণ।
জানাযা শেষে টিকাপাড়া গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।


