IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে ফিরলেন মেয়র মুক্তার আলী

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে ফিরলেন মেয়র মুক্তার আলী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করেছেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর সভার নবনির্বাচিত মেয়র মুক্তার আলী।

বুধবার বিকেলে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী সাথে করে তিনি মাজার জিয়ারত শেষে এলাকায় ফিরেন। এর আগে মনোনয়ন জমা দেয়ার পূর্বে তিনি বাঘা উপজেলা সদরে অবস্থিত হযরত শাহ্দৌলা (রা:) মাজার জিয়ারত করেন।

মুক্তার আলী বলেন, জাতির পিতার আদর্শের রাজনীতি করি। যার একান্ত প্রচেষ্টায় আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাঁকে ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়। আল্লাহ্পাক দেশ ও মানুষের সেবা করার জন্য আমাকে ২১ বছর ধরে সম্মানীত করে আসছেন। এ জন্য আমি বাংলার রাখাল রাজা ও দেশ গড়ার স্থপতি মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। একই সাথে আল্লাহ্ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।

তিনি বলেন, আড়ানীবাসী বিপুল ভোটের ব্যবধানে আমাকে জয়ী করেছেন। এ বিজয় আমার নয়, এ বিজয় আওয়ামী সমর্থীত জনগণ এবং পৌরবাসীর। এ বিজয় বঙ্গবন্ধুর কণ্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার। এবিজয় স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের। মুক্তার বলেন, আমি চলমান মেয়র থাকার পরেও দলীয় মনোনয়ন পায়নি। তাই বিদ্রোহী প্রার্থী হয়ে ছিলাম। তবে প্রতীকের বিরুদ্ধে নয়, প্রার্থী হয়ে ছিলাম একজন ব্যাক্তির বিরুদ্ধে।

বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে মুক্তার আলীর সাথে ছিলেন, আড়ানী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ শামিম হোসেন ও জনতা ব্যাংক মার্কেটের মালিক মাজদার রহমানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নের্তৃবৃন্দ। তাঁরা বলেন, মুক্তার আলী প্রথমে ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর আড়ানী পৌরসভা প্রতিষ্ঠা পেলে প্রথম নির্বাচনেই কাউন্সিলর ও প্যানেল মেয়র, অত:পর ভারপ্রাপ্ত মেয়র এবং ২০১৫ সালে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। সর্বশেষ চলতি বছরের ১৬ জানুয়ারী বাংলাদেশের দ্বিতীয় দফা নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে আবারও বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন।

এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে মুক্তার আলীকে ফুল দিয়ে সিক্ত করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, অসংখ্য দলীয় নেতা-কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যাবসায়ী মহল। মুক্তার আলী বলেন, সাধারণ জনগণ আমাকে বিশ্বাস করে যে গুরু দায়ীত্ব অর্পন করেছেন এবং যে সম্মানে সম্মানীত করছেন সেই দায়ীত্ব যেন সৎ ও নিষ্ঠার সহিত পালন করতে পারি এ জন্য তিনি মহান সৃষ্টি কর্তার নিকট আশির্বাদ কামনা ও দোয়া পার্থনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news