IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মোবাসসিরা তাহসিন ইরা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবগত রাত ৩টার দিকে নগরীর মির্জাপুর এলাকার ‘রোজী ছাত্রী নিবাস’ হোস্টেলের সিলিংফ্যান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোবাসসিরা রাবির আইন বিভাগের ২০১৬-১৮ সেশনের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়।

আবাসিক হোস্টেল সূত্র জানায়, শনিবার রাত ১টার দিকে সর্বশেষ মোবাসসিরার সঙ্গে কথা হয় তার হোস্টেলের অন্য আবাসিক ছাত্রীদের। তার পর দিবগত রাত ৩টার দিকে তার সাড়াশব্দ না পেয়ে ও দরজা বন্ধ পেয়ে তারা ডাকাডাকি করেন।

পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হোস্টেলের অন্য শিক্ষার্থীরা। পরে পুলিশ ও আইন বিভাগের সভাপতিকে বিষয়টি অবগত করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মতিহার থানা পুলিশ, আইন বিভাগের সভাপতি ড. হাসিবুল আলম প্রধান, বিভাগের আরেক অধ্যাপক এম এ হান্নান। পরে ওই ছাত্রীর বাড়িতে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান জানান, কী কারণে এ ঘটনা ঘটল তা এখনও বলা যাচ্ছে না। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে লাশ ঝুলছে। মেয়ের বাসায় খবর দেওয়া হয়েছে।

মতিহার থানার এসআই ইমরান হোসেন জানান, লাশ উদ্ধার করে রোববার ভোর ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থীর অভিভাবক এসে পরবর্তী সিদ্ধান্ত দিলে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31