IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> শিমুল মেমোরিয়াল স্কুলের মিলাদ মাহফিল

শিমুল মেমোরিয়াল স্কুলের মিলাদ মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে রোববার অনুষ্ঠিত হলো বার্ষিক মিলাদ মাহফিল। করোনাকালীন এই সংকটে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানটির শিক্ষকমন্ডলী এবং সীমিতসংখ্যক অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আজকের এই আয়োজন। এছাড়াও আয়োজনটিতে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম এর মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান আব্দুল মান্নান খান, নির্বাহী পরিচালক নাজমা রহমান, অধ্যক্ষ বিরাজ আহমেদ, উপাধ্যক্ষ কামনা রাণী, উপরভদ্রা শাখার শাখা প্রধান ফাতেমা জোহরা এবং উপশহর শাখার শাখা প্রধান তুহিনা পারভিন।

আয়োজনটিতে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন, অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মন্ডলী। এছাড়াও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শাখাপ্রধানদ্বয় কোরআন ও হাদিসের আলোকে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

এছাড়াও আয়োজনটিতে ছিল শিক্ষকদের অংশগ্রহণে হামদ, নাত পরিবেশনা এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সবশেষে করোনাকালীন এ সংকট থেকে উত্তরণের জন্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হামদ-নাত, তেলাওয়াত এবং ইসলামিক গল্প বলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের হাতে পুরস্কার প্রদান করা হয়।

পরিশেষে শিক্ষকদের জন্য আয়োজিত তেলওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31