IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> লিড নিউজ >> রাজনীতি >> আল্লামা শফীর মামলা নিয়ে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

আল্লামা শফীর মামলা নিয়ে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা শফীর মৃত্যু ও মৃত্যুপরবর্তী তার পরিবারের দায়ের করা মামলার ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কেউ চাইলে কারও বিরুদ্ধে মামলা করতে পারে। তবে আল্লামা শফীর মৃত্যুর পরে দায়ের করা মামলা যেহেতু আইনের আওতায় চলে গেছে, তা আইনের আওতায় যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন।

শুক্রবার দুপুরে হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকরা হঠাৎ মাদ্রাসা পরিদর্শনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মাদ্রাসা পরিদর্শনের মুখ্য উদ্দেশ্য ছিল আল্লামা শফীর কবর জিয়ারত করা। তাছাড়া বাংলাদেশে আমাদের মধ্যে যাতে সম্প্রীতি বজায় থাকে এবং সম্প্রীতি বজায় রেখে আমরা যেন ইসলাম ও ধর্ম এ দুইটা জিনিস যাতে নিয়মতান্ত্রিকভাবে মুসলমান ধর্মাবলম্বীরা অনুসরণ করতে পারি। এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীরাও যাতে শান্তিতে থাকতে পারে।

মাদ্রাসা পরিদর্শনকালে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব (হজ) আবদুল হামিদ জামারদার, ইসলামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ডিজি ফারুক আহমদ, চট্টগ্রাম বিভাগের পরিচালক আবুল আহসান মো. বোরহান উদ্দিন, উপ-পরিচালক মো.সেলিম উদ্দিন ও সহকারী পরিচালক মো.মনিরুজ্জামান।

এ সময় হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক ও হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা ইয়াহিয়া, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আহমদ দিদার, মুফতি হুমায়ুন কবির, মুফতি আবু সাইদ, মাওলানা নুরুল আবছার আল আজহারী, আনোয়ার শাহ আল আজহারী এবং মাওলানা শফিউল আলম উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে ধর্ম প্রতিমন্ত্রী হাটহাজারী মাদ্রাসায় পৌঁছেন। এরপর তিনি মাদ্রাসায় প্রবেশের পর হেফাজতের সাবেক আমীর প্রয়াত আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করেন। পরে তিনি মাদ্রাসার বড় মসজিদে জুমার নামাজ আদায় করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31