IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> ‘সম্মেলনের মাধ্যমে জাগ্রত হচ্ছে ইউনিয়ন মহিলা আ.লীগ’

‘সম্মেলনের মাধ্যমে জাগ্রত হচ্ছে ইউনিয়ন মহিলা আ.লীগ’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

ইউনিয়ন মহিলা লীগের সভাপতি আফরোজা বিবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাথী খাতুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, ইউনিয়ন মহিলা লীগে ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে জাগ্রত হচ্ছে তৃণমূলের মহিলা লীগের রাজনীতি। ত্রি-বার্ষিক সম্মেলনে মহিলাদের উপস্থিতি প্রমান করে তারা কত শক্তিশালী। সম্মেলনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব আসছে মহিলা লীগের সংগঠনে। এর ফলে সংগঠনে গতিশীলতা বিরাজ করবে। আসন্ন নির্বাচন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে মহিলা লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জাতির জনকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সংগঠনের অংগ সহযোগী মহিলা লীগের সংগঠন। তাই দলের স্বার্থে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা প্রতিটি কমিটিতে মহিলাদের রাখা হচ্ছে। মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দদের আহŸান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য জাহেদুর রহিম মিঠু, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সহ-সভাপতি শীতেন্দ্রনাথ প্রাং, ইচাহাক আলী, ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাস্টার মোজাম্মেল হক, সদস্য সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, সদস্য অহিদুল ইসলাম, সাহাদৎ হোসেন, মতিউর রহমান মাস্টার, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে আফরোজা বিবিকে সভাপতি এবং সাথী খাতুনকে সাধারণ সম্পাদক এবং কহিনুর বেগমকে সহ-সভাপতি করে গনিপুর ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন। উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31