IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> নওহাটায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

নওহাটায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবায় পুকুরে গ্যাস বড়ি (এক ধরনের বিষ) দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে নওহাটা পৌর এলাকার বাগসারা গ্রামের গিয়াস উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটানো হয়। এতে ওই মাছ চাষির সোয়া তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে পবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানায় অভিযোগ ও ক্ষতিগ্রস্ত চাষি গিয়াস উদ্দিনের কাছে থেকে জানা যায়, বাগসারা নওদাপাড়া তানোর রোডের পাশে আড়াই বিঘা জলাকারের পুকুরে লীজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছিলাম। বিগত চার বছর থেকে তিনি এই পুকুরে বড় মাছের পাশাপাশি রেনু পোনা উৎপাদন করে থাকেন। এখান থেকে অন্যান্য পুকুরে মাছ সরবরাহ করে থাকেন। সোমবার সকালে লোকমুখে শুনতে পান যে তার পুকুরের মাছ মরে যাচ্ছে। এসে দেখেন কে বা কারা গ্যাস টেবলেট বা বিষ জাতীয় দ্রব্য প্রয়োগে মাছ মেরে ফেলেছে। এতে প্রায় ৩৫-৪০ মণ বিভিন্ন জাতের মাছ মারা যায়। যার আনুমানিক মূল্য সোয়া তিন লাখ টাকা।

প্রতিবেশী আফাজ উদ্দিন সরকার জানান, গিয়াস উদ্দিন তাদের গ্রামের মধ্যে একজন পরিশ্রমী ও সৎ মানুষ। এমন সহজ সরল মানুষের কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না। পুকুরের মাছ দেখে এটা এক ধরনের নৃশংসতা মনে হয়েছে।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গোলাম মোস্তফা বলেন, ‘গ্যাস বড়ি দিয়ে মাছ নিধনের ব্যাপারে অভিযোগ পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news