ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন করেছে রাবি শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২ টায় ৫ দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন আমানুল্লাহ আমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক জোটের সভাপতি মহিউদ্দিন মানিক বলেন,দেশের সবকিছু ডানে বামে স্বাভাবিক শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান অস্বাভাবিক। মনে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র করোনার উৎস। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও আমাদের অনির্ষ্টি আদেশের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে। এটায় কি আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান?
এছাড়াও মানববন্ধনে রয়ায়ন বিভাগের শিক্ষার্থী শাকিল হোসেন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত হওয়ার পরেও আমাদের ক্যাম্পাস ও হল খোলার জন্য ক্রমাগত আন্দোলন করা হচ্ছে যা আমাদের জন্য লজ্জাজনক। প্রশাসন ক্রমাগত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারা বলছেন সরকারের নির্দেশনা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। তাহলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন বলতে কি আমরা বোঝায়? এটি হচ্ছে আমাদের শিক্ষা খাতকে ধ্বংস করার চক্রান্ত।
মোহাব্বত হোসেন মিলন বলেন,দেশে সব জায়গায় স্বাভাবিক ভাবে চলছে, জন সভা হাটবাজার স্বাস্থ্যবিধি না মেনেই টিকা দেয়া হচ্ছে তাহলে ক্যাম্পাস বন্ধ কেন।
মানববন্ধন শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস খোলার জন্য ৫ দফা দাবি জানিয়ে বলেন,
১. ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্পাস ও হল খোলা চাই।
২.হল ফি মওকুফ চাই।
৩.শিক্ষার্থীর সকল ফি ৫০% মওকুফ।
৪.অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন বর্ষের পরীক্ষা নিতে হবে।
৫.সিলেবাস কমিয়ে দ্রুত ক্লাস শেষ করতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, পপুলেশন সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবিদ হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, আরবী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, আরবী বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবুল কালাম আজাদসহ প্রমুখ।
এসময় মানববন্ধনে বিভিন্ন বর্ষের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


