ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ৪৮ তম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় রামেক হাসপাতালের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানীর সভাপতিত্বে সদস্য সচিব রবিউল করিমের সঞ্চলনায় সভা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজসেবী ও রোগী কল্যাণ সমিতির কার্যকরী সদস্য শাহীন আকতার রেণী, সহসভাপতি প্রফেসর ডা. বি কে দাম, পূর্ণবাসন সম্পাদক শামসুদ্দিন, কার্যকরি সদস্য প্রফেসর ডা. মোসাদ্দেক হোসেন, সৈয়দ গোলাম কিবরিয়া, পিয়ার বক্স, কামারুজ্জামান, জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ প্রমুখ।
সভায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের কল্যাণে শীতের সময় কয়েক হাজার শীত বস্ত্র বিতরণ, বিনামূল্যে ওষুধ বিতরণ ও বিভিন্ন বিভাগের জটিল অসুখে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসার সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চের আগে সকল জায়গার ড্রেন্জে পরিস্কার করা, যথাযথ স্থানে লাইটিং বৃদ্ধি করে সকল ওয়ার্ডগুলোর উন্নয়ন নিয়ে সভায় আলোচনা করা হয়। সেই সাথে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়।


