IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> ঘটনাস্থলে না থেকেও প্রধান আসামী মেয়র মুক্তার

ঘটনাস্থলে না থেকেও প্রধান আসামী মেয়র মুক্তার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার রুস্তমপুর এলাকায় আজিবর রহমান নামে এক যুবলীগ নেতাকে মঙ্গলবার সকালে দুস্কৃতিকারীরা মারপিট করে তার পা ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় আজিবরের স্ত্রী বাদী হয়ে ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় পুলিশ রাতে তিন জনকে গ্রেফতার করেছে। তবে ঘটনা স্থলে না থেকেও প্রধান আসামী হয়েছেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী।

মামলার বাদী আজিবরের স্ত্রী তার অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৬ জানুয়ারী আড়ানী পৌর নির্বাচনে তাঁর স্বামী ওয়ার্ড যুবলীগ নেতা আজিবর রহমান নৌকার পক্ষে ভোট করায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলীর কর্মী সমর্থকরা মঙ্গলবার সকাল ১১ টার সময় তার স্বামীকে একটি ফাঁকা জায়গায় একা পেয়ে মারপিট করে গুরুত্বর জখম করা-সহ তার ডান-পা ভেঙ্গে দিয়েছে।

আর এ ঘটনায় মেয়র মুক্তার আলীকে প্রধান আসামী করে ১১ জননের নাম উল্লেখ করে অগ্যাত আরো ১০-১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন আজিবরের স্ত্রী নাজমা বেগম। বর্তমানে আজিবর রহমান রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ মামলায় পুলিশ ঐ রাতে তিনজন আসামী’কে গ্রেফতার করেছেন। তারা হলেন-রুস্তমপুর গ্রামের ভুলা ওরুপে টগর (৩৭) আব্দুল আল মামুন (৩৫) ও সজিব হোসেন (২৮)। তবে আব্দুল আল মামুনের পিতা রমজান আলী জানান, ঘটনার সময় তার ছেলে অন্য একটি মামলায় রাজশাহী আদালতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি নির্বাচনে মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান শাহীদকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এরপর থেকে নৌকার পক্ষে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে বলে দাবি করেন শহীদুজ্জামান।

তবে এ দাবি সত্য নয় বলে উল্লেখ করেন মেয়র মুক্তার আলী। তিনি বলেন, আজিবরকে ফাকা জায়গায় একা পেয়ে কে-বা কাহারা মারপিট করেছে শুনেছি। অথচ এ মামলায় আমাকে প্রধান আসামী করে আমার পক্ষের আরো ১০ জনের নাম উল্লেখ করে একটি মিথ্যে মামলা দায়ের করা হয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারী বলেন, দুস্কর্মের সাথে ঘটনা স্থলে না থেকেও সহযোগী থাকায় যে কেউ আসামী হতে পারে। তিনি বলেন, এ মামলায় রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news